ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ বুধবার বিজয়া দশমী Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে-এমপি হাফিজ ইব্রাহিম Logo এম ক্যাশ লিঃ-এর বোর্ড সভা অনুষ্ঠিত Logo বোরহানউদ্দিনে ২০টি পূজামণ্ডপ পরিদর্শন, ৯০০ পরিবারের হাতে উপহার ও নগদ অর্থ দিলেন এমপি হাফিজ ইব্রাহিম Logo বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত Logo নাজিরপুরে পূজা দেখে ফেরার পথে ট্রলার ডুবির ঘটনায় ঘটনাস্থলে প্রতিমন্ত্রী আহম্মেদ সুমন মঞ্জুর Logo বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ-স্পিকার হাফিজ Logo টঙ্গীতে সেতু বন্ধন বরিশাল বিভাগীয় জনকল্যাণ সমিতির কার্যকরী কমিটির প্রথম সভা Logo ঈশ্বরগঞ্জে লাঠি-বৈঠা হাতে নিয়ে নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল Logo গঙ্গাচড়ায় ঝুকিপুর্ণ নোহালী ইউপি ভবনে চলছে কার্যক্রম

টঙ্গীতে সেতু বন্ধন বরিশাল বিভাগীয় জনকল্যাণ সমিতির কার্যকরী কমিটির প্রথম সভা

সেতু বন্ধন বরিশাল বিভাগীয় জনকল্যাণ সমিতির নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বাদ মাগরিব গাজীপুরের টঙ্গী কলেজ রোডে অবস্থিত সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেতু বন্ধন বরিশাল বিভাগীয় জনকল্যাণ সমিতির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন। সভায় সাধারণ সম্পাদক মাসুম খান উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত হোসেন হিমু। সভায় নবগঠিত কার্যকরী কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেনÑসহ-সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, অর্থ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাফরুল হাসান (রনি), সহ-মহিলা বিষয়ক সম্পাদক শংকরী রানী বাড়ৈ (অর্পা), দপ্তর সম্পাদক মোঃ রোমান রবিন, বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ ফারুক আজম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইমাম হোসেন। এ ছাড়া নবগঠিত কার্যকরী কমিটির অন্যান্য সম্মানিত সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং জনকল্যাণমূলক কর্মকা- সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়। সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে কার্যকরী কমিটির সদস্যদের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের উন্নয়ন, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সেতু বন্ধন বরিশাল বিভাগীয় জনকল্যাণ সমিতিকে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ বুধবার বিজয়া দশমী

টঙ্গীতে সেতু বন্ধন বরিশাল বিভাগীয় জনকল্যাণ সমিতির কার্যকরী কমিটির প্রথম সভা

আপডেট সময় ০৮:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬