ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুনামগঞ্জে মাঠ জুড়ে রোপা আমন চারার সবুজের সমারোহ Logo পাবনার রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের ২য় চালনের গাড়িবহর Logo অবশেষে উদ্ধার হলো নাজিরপুরের আলোচিত ট্রলার ডুবির নিখোঁজ রিনা বেপারীর মৃত দেহ Logo রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা Logo বিজয়া দশমীতে নিমাগাছী মাতৃমন্দিরের উদ্যোগে ৬৩ অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ Logo সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের ধানক্ষেতে তৃতীয়বার বিষ প্রয়োগের অভিযোগ! Logo দিনাজপুরে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় Logo সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এখন বাংলাদেশ-আমান উল্লাহ আমান Logo বুড়িচংয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যালি-আলোচনা সভা Logo মেলান্দহে অসহায় বৃদ্ধের পাশে ইউএনও জিন্নাতুল আরা, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান

মেয়েদের আইপিএলের নিলামে নেই বাংলাদেশের কেউ

মেয়েদের আইপিএল হিসেবে পরিচিত উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) সর্বশেষ আসরের নিলামে ছিলেন মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান। তবে ২৮ অক্টোবর হতে যাওয়া নিলামের চূড়ান্ত তালিকায় নেই তাদের কেউই।
সব মিলিয়ে ১৪৬ জন ক্রিকেটার সুযোগ পেলেও বাংলাদেশের কাউকে রাখা হয়নি। বাংলাদেশের কেউ নিবন্ধন করেননি নাকি তাদের সুযোগ দেওয়া হয়নি, বিষয়টি এখনো নিশ্চিত নয়। গত ২ বছরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক বৈরিতা বেড়েছে। ছেলেদের আইপিএলের গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের।
তবে রাজনৈতিক উত্তেজনায় টুর্নামেন্ট শুরুর আগে তাকে ছেড়ে দেয় কলকাতা।
সেই ঘটনার রেশ ধরে ভারতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। গত আগস্ট-সেপ্টেম্বর তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে সরকারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দুই দেশের সম্পর্ক যে এখনো উন্নতি হয়নি, নিলামে বাংলাদেশি ক্রিকেটারের নাম না থাকা দেখেই আন্দাজ করা যায়। যদিও সেটার আনুষ্ঠানিক কোনো খবর নেই। বিসিবি কিংবা বিসিসিআইয়ের পক্ষ থেকেও এমন কিছু জানানো হয়নি।
আগামী ২৮ অক্টোবর ভারতের কেরালা রাজ্যের কোচিতে হবে মেয়েদের আইপিএলের নিলাম। যেখানে ২৭টি জায়গার জন্য ১৪৬ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন।
১১৯ জন ভারতীয় ক্রিকেটারের বিপরীতে বিদেশি ক্রিকেটার আছেন ২৭ জন।
সর্বোচ্চ ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে আছেন সোফি ডাঙ্কলি ও সোফি মলিনিউ। ৪০ লাখের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন জেস জোনাসেন, হেইদার গ্রাহাম, কিরান নাভগিরে ও জি কমলিনী।
৩০ লাখ রুপিতে নিবন্ধন করেছেন ৩০ জন ক্রিকেটার। সেই তালিকায় আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিসের মতো ক্রিকেটাররা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে মাঠ জুড়ে রোপা আমন চারার সবুজের সমারোহ

মেয়েদের আইপিএলের নিলামে নেই বাংলাদেশের কেউ

আপডেট সময় ০৮:৩৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬