বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মান ও পেশাগত কাজের মান উন্নয়ন লক্ষ্যে সুবিধার্থে দুটি কম্পিউটার ও একটি আইপিএস উপহার দিয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম (শামস)। ২১/১০/২০২৬ইং তারিখ আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর পক্ষ থেকে মূল্যবান সরঞ্জাম হস্তান্তর করা হয় এ সময় অনুষ্ঠানে আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামিমুল ইসলাম শামীমের সভাপতিত্বে উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে তার দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম শামসের পক্ষে তাঁর ছোট ভাই সান্টু শিকদার এ সময় প্রেসক্লাবের সাংবাদিকদের হাতে দুটি কম্পিউটার ও একটি আইপিএস তুলে দেন। এ সময় সান্টু শিকদার বলেন, সাংবাদিকরা হল সমাজের দর্পণ ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা সংবাদমাধ্যমে তুলে ধরেন। তাঁদের পেশাগত কাজকে আরও সহজ ও গতিশীল করতে প্রয়োজনীয় সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ সময় বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৪ নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ মোহাম্মদ বখতিয়ার, এসময় সার্বিক দিক তুলে ধরে আলোচনা সভা করন হয় এবং সচেতন মূলক কাজ করার আহ্বান জানান উপজেলা যুবদলের নেতা ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মিল্লাত চৌধুরী। বক্তারা বলেন, বর্তমান সময়ে সংবাদ সংগ্রহ, সংবাদ তৈরি, তথ্য সংরক্ষণ ও সংবাদমাধ্যমে তা দ্রুত পাঠানোর ক্ষেত্রে কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে আইপিএসের মাধ্যমে কাজ চালিয়ে নেওয়া সম্ভব হবে এ কারণে এই উপহার বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহসভাপতি সাইফুল মৃধা, রিপন বিশ্বাস, এইচএম মাসুম হাওলাদার, ও আকাশ মাহমুদ, বাংলা টিভি বরিশাল ব্যুরো প্রধান এফ এম নাজমুল রিপন, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার ও রাসেল হাওলাদার, নির্বাহী সদস্য কেএম আজাদ সাইফুল ইসলাম রব, ওমর আলী সানি, আশরাফ উদ্দিন, সরোয়ার আলম সরদার, মোঃ ইদ্রিস খান, ফারুক আকন, আয়কর আইনজীবী সমীরন রায়, শফিকুল ইসলাম, বিকাশ রায়, সারজিৎ বিপ্লব গাইন, মানিক হাওলাদার, মলয় বিশ্বাস, শাহাদাত হোসেন চৌধুরী, সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস উপহার দিলেন
-
সাইফুল মৃধা আগৈলঝাড়া - আপডেট সময় ০১:৩৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- 7
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















