ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা Logo ঈশ্বরগঞ্জে গভীর রাতে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা-যুবক গ্রেফতার Logo সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন Logo বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন Logo সুনামগঞ্জের ৪৪৪টি পূজামন্ডপে সম্পন্ন হলো শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বির্সজনে সমাপ্ত Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় সেই জলকদর খালে এবার নির্মিত হবে পাকা সেতু Logo রাউজান কদলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রাক্তন ছাত্র সমিতির বই বিতরণ Logo মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo জগন্নাথকাঠীতে রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দায় প্রতিষ্ঠানে তালা! Logo দলের দুঃসময়ে পাশে ছিলেন, পহরডাঙ্গা ইউপিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঠাকুর আবুল আজম

সভাপতি নিজাম উদ্দিন খোন্দকার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো

সেনবাগে “উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

নোয়াখালীর সেনবাগ উপজেলার মিডিয়াকর্মীদের প্রাণের সংগঠন “উপজেলা প্রেসক্লাব সেনবাগ” এর নতুন কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে ক্লাবের ২১ জন সদস্যের মধ্যে ২০জন সদস্যের উপস্থিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভা শেষে ক্লাবের সিনিয়র সদস্য রফিকুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করে গুরুত্বপূর্ন দুইটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হন দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি নিজাম উদ্দিন খোন্দকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিবিম্ব পত্রিকার প্রতিনিধি আলাউদ্দিন আলো। ক্লাবের গনতন্ত্র অনুযায়ী সদস্যদের মতামতের ভিত্তিতে বাকী সম্পাদকীয় পদে সমূহ নির্বাচিত করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ হারুন জানান, প্রেসক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়। এতে ক্লাবের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত ২০ জন সাংবাদকর্মী অংশগ্রহণ করেন। ক্লাবের কেউ সরাসরি প্রাথী না হয়ে, সবাই প্রার্থী সবাই ভোটার এই পদ্ধতিতে ব্যালেট পেপারে গোপন ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ক্লাবের সভাকক্ষে দুই ঘন্টা ব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ৯৯% ভোট কাস্টিং হয়। অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্যরা লাইনে দাঁড়িয়ে ব্যালেট পেপার হাতে নিয়ে গোপন কক্ষে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করেন। ভোটের ফলাফলে সভাপতি পদে নিজাম উদ্দিন খন্দকার পেয়েছেন ১৬ ভোট সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন আলো পেয়েছেন ১৮ ভোট। ২ভোট বাতিল হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রফিকুল ইসলাম। সহকারি নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোঃ সাহাব উদ্দিন ও মোঃ মনোয়ারুল হক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা

সভাপতি নিজাম উদ্দিন খোন্দকার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো

আপডেট সময় ০১:৪৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬