ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুনামগঞ্জে মাঠ জুড়ে রোপা আমন চারার সবুজের সমারোহ Logo পাবনার রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের ২য় চালনের গাড়িবহর Logo অবশেষে উদ্ধার হলো নাজিরপুরের আলোচিত ট্রলার ডুবির নিখোঁজ রিনা বেপারীর মৃত দেহ Logo রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা Logo বিজয়া দশমীতে নিমাগাছী মাতৃমন্দিরের উদ্যোগে ৬৩ অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ Logo সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের ধানক্ষেতে তৃতীয়বার বিষ প্রয়োগের অভিযোগ! Logo দিনাজপুরে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় Logo সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এখন বাংলাদেশ-আমান উল্লাহ আমান Logo বুড়িচংয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যালি-আলোচনা সভা Logo মেলান্দহে অসহায় বৃদ্ধের পাশে ইউএনও জিন্নাতুল আরা, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান

বুড়িচংয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যালি-আলোচনা সভা

মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে অপরাধের অন্ধকার জগৎ থেকে সুরক্ষা এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগরে র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কণ্ঠনগর সচেতন এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় কণ্ঠনগর বাজারে আয়োজিত এ কর্মসূচিতে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে একটি র?্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান চৌধুরী। পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান রনির পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মো. কামরুল হাসান নাসিম এবং সঞ্চালনা করেন ইউপি সদস্য মো. বাহারুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ হুমায়ুন কবির, সামাজিক ব্যক্তিত্ব মো. কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন ভূইয়া মেম্বার, তোফাজ্জল হোসেন মেম্বার ও সফিকুল ইসলাম মেম্বার। এ সময় আরও উপস্থিত ছিলেন ওহিদুর রহমান, ইমাম হোসেন ডালিম, জাকির হোসেন, পলিন, জিহান শাকিল, হান্নান, সোলেমান কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. লুৎফর রহমান চৌধুরী বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহ প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে, সন্তানদের চলাফেরা, বন্ধুমহল ও কর্মকা-ের বিষয়ে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো শিক্ষার্থী বা কিশোর অপরাধচক্রের সঙ্গে জড়িয়ে না পড়ে। তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এলাকায় মাদক কারবারি ও অপরাধমূলক কর্মকা- সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না, বরং একটি পরিবার ও সমাজের স্বাভাবিক পরিবেশকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। অন্যদিকে, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা তরুণদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলার পাশাপাশি জননিরাপত্তার জন্যও উদ্বেগ সৃষ্টি করে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা- ও ইতিবাচক সামাজিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। সম্মিলিত সচেতনতা, দায়িত্বশীল ভূমিকা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কণ্ঠনগরসহ পুরো এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে মাঠ জুড়ে রোপা আমন চারার সবুজের সমারোহ

বুড়িচংয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যালি-আলোচনা সভা

আপডেট সময় ০১:৪৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬