পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দর ফেরিঘাটে গত ১৯ অক্টোবর রাত আনুমানিক ৯:০০ টায় অতিরিক্ত যাত্রী নিয়ে কালীগঙ্গা নদীতে খেয়ার ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ সময় নেছারাবাদ উপজেলাধীন গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের সংকর বেপারীর শিশু কন্যা অর্পিতা(৮) এবং স্ত্রী রিনা বেপারী(৩৮) নিখোজ হন। একই রাতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ডুবুরী দল শিশু কন্যা অর্পিতাকে উদ্ধার করতে পারলেও রিনা বেপারী নিখোজ থাকে। ২ দিন পরে শ্রীরামকাঠী বন্দর থেকে ৩ কিলোমিটার দূরে মধুরাবাদ এলাকায় কালীগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় রিনা বেপারীর এর মৃতদেহ পাওয়া যায়। সংবাদ পেয়ে নাজিরপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স উক্ত রিনা বেপারীর মৃতদেহ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেন বলে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ শিরোনাম
অবশেষে উদ্ধার হলো নাজিরপুরের আলোচিত ট্রলার ডুবির নিখোঁজ রিনা বেপারীর মৃত দেহ
-
আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর - আপডেট সময় ০১:৫৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- 1
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















