ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
১ম ধাপে বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন ৭৫ শিক্ষার্থী

বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির উদ্বোধন করলেন এমপি হাফিজ ইব্রাহিম

ভোলার বোরহানউদ্দিনে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তোলা এবং বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে স্কিল প্লাস একাডেমির কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। প্রথম ধাপে তিনটি ব্যাচে ৭৫ জন শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) বোরহানউদ্দিন উপজেলা সড়কের কুড়ালিয়া হাউজের সামনে অবস্থিত প্রশিক্ষণকেন্দ্রটির উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কিল প্লাস একাডেমির চেয়ারম্যান মাফরুজা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আজম এবং উপজেলা যুবদলের সদস্যসচিব জসিমউদ্দীন খান।
এ ছাড়া একাডেমির শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
স্কিল প্লাস একাডেমির চেয়ারম্যান মাফরুজা সুলতানা বলেন, তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করা এবং বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখার লক্ষ্যেই এ প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি প্রশিক্ষণকেন্দ্রে শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের শেখার অগ্রগতি ও প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির জ্ঞান ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা শিক্ষা, চাকরি, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তরুণ প্রজন্মকে কম্পিউটার শিক্ষায় দক্ষ করে তোলা জরুরি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবেন। প্রথম ধাপে ৭৫ জন শিক্ষার্থীকে তিনটি ব্যাচে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে স্কিল প্লাস একাডেমির কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বোরহানউদ্দিনের শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা কম্পিউটার শিক্ষা অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতেও ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১ম ধাপে বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন ৭৫ শিক্ষার্থী

বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির উদ্বোধন করলেন এমপি হাফিজ ইব্রাহিম

আপডেট সময় ০৮:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬