নেত্রকোনার কলমাকান্দায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁর মা, পরিবারের সদস্য ও এলাকাবাসী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার পোগলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা হত্যাকা-ের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। ছেলেকে হারিয়ে শোকাহত মা হত্যার বিচার দাবি করেন। এ সময় এলাকাবাসী ‘আলিফ ফকির হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই’ স্লোগান দেন।
সংবাদ শিরোনাম
ছেলের হত্যার বিচার চেয়ে মায়ের মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি
-
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি - আপডেট সময় ০১:২৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- 7
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















