মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক সমাবেশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে উত্তর বেতকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে র?্যালিটি বের করা হয়। র?্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেতকা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে বেতকা চৌরাস্তায় যানবাহনে সড়ক নিরাপত্তাবিষয়ক স্লোগানসংবলিত স্টিকার লাগানো হয়। পাশাপাশি চালক, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. সাখাওয়াত হোসেন। এ সময় টঙ্গীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. খোরশেদ আলম শেখ উপস্থিত ছিলেন। নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু, সহসভাপতি জয়নাল আবেদীন কন্ট্রাক্টর, সহসাধারণ সম্পাদক মাসুদ হোসেন ও সার্ভেয়ার কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাত্তার হোসেন নয়ন, অর্থ সম্পাদক আক্কাস ব্যাপারী, দপ্তর সম্পাদক আরিফ ম-ল, প্রচার সম্পাদক জসিম শেখ, সমাজকল্যাণ ও ক্রীড়াবিষয়ক সম্পাদক বাবুল শেখ এবং সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. শামীম মাঝিসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ ছাড়া কার্যকরী সদস্য মুক্তার হোসেন, কুদ্দুস শেখ, ফারুক শেখ, শাকিল হোসেন, হাজী সায়েন মুন্সী, নাসিমা আক্তার, নাসরিন আক্তার ও কামাল হোসেনসহ সংগঠনের সদস্যরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক ও পথচারীসহ সড়ক ব্যবহারকারী সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং সড়কে চলাচলের সময় সতর্কতা অবলম্বনের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব। বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সংবাদ শিরোনাম
টঙ্গীবাড়ীতে নিরাপদ সড়ক দিবসে নিসচার র্যালি ও সচেতনতামূলক সমাবেশ
-
হুমায়ুন কবির মুন্সীগঞ্জ - আপডেট সময় ০১:২৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- 7
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















