ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

হলিউড চেম্বার অফ কমার্সের ‘কমিউনিটি লিডার’ স্বীকৃতি পেলেন মিরসরাইয়ের আরিফুর রহমান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মর্যাদাপূর্ণ হলিউড চেম্বার অফ কমার্সের ‘কমিউনিটি লিডার’ পদে মনোনীত হয়ে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী আরিফুর রহমান মহিন। তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদার বাসা ওবায়দুল হক আংকুরের নেসা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী ওবায়দুল হক কোম্পানির নাতী ও মাহবুবুল আলম কোম্পানির দ্বিতীয় পুত্র। প্রথম বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে এই সম্মান অর্জন তার নেতৃত্বগুণ, ব্যবসায়িক সাফল্য এবং সামাজিক সম্পৃক্ততার একটি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে আরও উজ্জ্বল হয়েছে। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া এককভাবে বিশ্বের ৪র্থ বৃহৎ অর্থনীতি হিসেবে পরিচিত। এমন একটি অর্থনৈতিক শক্তিশালী অঞ্চলের অন্যতম প্রভাবশালী সংগঠন থেকে এই স্বীকৃতি অর্জন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। হলিউডের পর্যটনভিত্তিক ব্যবসায় তিনি ইতোমধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। “হলিউড বেস্ট সুভিনিয়ার”, “হলিউড সুভিনিয়ার ল্যান্ড” এবং “হলিউড সুভিনিয়ার হাট”—এই তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি হলিউডের অন্যতম পরিচিত সুভিনিয়ার উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি তিনি “ইমেন্স নভেলটি”-এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে ব্যবসার নতুন নতুন ক্ষেত্র সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন। ব্যবসার পাশাপাশি তিনি সমাজ উন্নয়ন ও মানবিক উদ্যোগেও সমানভাবে কাজ করে যাচ্ছেন, যা তাকে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীকে পরিণত করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

হলিউড চেম্বার অফ কমার্সের ‘কমিউনিটি লিডার’ স্বীকৃতি পেলেন মিরসরাইয়ের আরিফুর রহমান

আপডেট সময় ০৪:০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬