রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় কেসিসির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান অন্ধকার ভেদ করে আলোর পথে: মানবিক সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আল আমিনের খানজাহান অলির উদ্যোগে আবুল হোসেনের খানকা শরীফে বাৎসরিক ওরশ মোবারক পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন ঘুষের ভিডিও ভাইরাল: উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, মুন্সীগঞ্জে তীব্র ক্ষোভ রাউজানের ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান ও দুবাইয়ের আহবায়ক কমিটি গঠন দাগনভূঞায় পুলিশের অভিযানে ৮ কিশোর গ্যাং সদস্য আটক, মুচলেকায় মুক্তি জনগণের প্রতি দায়বদ্ধতার কারণেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি-ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নগরকান্দা ও সালথায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু মঠবাড়িয়ায় বসতঘর গুড়িয়ে মালামাল লুটের অভিযোগে থানায় মামলা

রাউজানে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী (রাউজান) চট্টগ্রাম
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম-০৬ রাউজান সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর নির্দেশনায় সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ মাহফিল করেছে রাউজান পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন। ৪ জানুয়ারী রবিবার বিকেলে গহিরা চৌমুহনী চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আবু জাফর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, উপজেলা বিএনপি নেতা মিয়াজী মোহাম্মদ জাহাঙ্গীর, আনিসুজ্জামান চৌধুরী সোহেল, রহিম চৌধুরী, শুকার্ণো চৌধুরী, মোহাম্মদ হোসেন চৌধুরী, কামরুল হাসান কচি, জাকির হোসেন চৌধুরী, জুয়েল চৌধুরী, মোঃ সালাউদ্দিন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন শাহেদুল হাসান সুমন, জীবন খন্দকার ও মোহাম্মদ নেজামুদ্দিন। বক্তব্য রাখেন যুবদল নেতা শাহজাহান শাহিল, মোঃ রেওয়াজ, মোঃ সোহেল, মোহাম্মদ আরিফ, মোঃ রিয়াজ চৌধুরী, মোঃ সোহাগ, নুরুল আফসার মন্নান, শাহাদাত মির্জা, মোহাম্মদ আলী সুমন, মোঃ রাশেদ, তসলিম উদ্দিন, মোঃ রাসেল খান, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোঃ চয়ন, মোহাম্মদ জমির। এছাড়াও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্তভাবে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবুল হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com