ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব Logo ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন Logo বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক Logo ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী Logo পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি বাড়ল Logo গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ Logo বিশ^ ক্রিকেটের বিস্ময় কিশোর খেলোয়াড় সূর্যবংশী Logo হোয়াটসঅ্যাপব্যবহার শেষে লগ আউট না করলে বিপদ হতে পারে

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

  • বিনোদন:
  • আপডেট সময় ০১:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • 9

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেটো। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে ২০ বছর পর আবারও মিস ইউনিভার্সের মুকুট পেল পুয়ের্তো রিকো। এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। চূড়ান্ত পর্বে বারেটোকে মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বোশ। শীর্ষ পাঁচে বারেটোর সঙ্গে জায়গা করে নেন ডমিনিকান প্রজাতন্ত্র, ভেনেজুয়েলা, ফিলিপাইন ও নিউজিল্যান্ডের প্রতিনিধিরা।
এই জয়ের মধ্য দিয়ে পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্স জয়ের সংখ্যা দাঁড়াল ছয়ে। এর আগে ১৯৭০ সালে মারিসোল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডেউ, ১৯৯৩ সালে দায়ানারা টরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেকা রিভেরা দেশটির হয়ে এই খেতাব জিতেছিলেন। ২৭ বছর বয়সী বারেটো চলতি বছরের জুনে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো খেতাব জিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। মনোবিজ্ঞান ও সমাজকর্মে পড়াশোনা করা বারেটো পেশায় একজন প্রতিরোধ বিশেষজ্ঞ।

২০২১ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ক্যাভাজোসে মার্কিন সেনাবাহিনীর বেসামরিক কর্মী হিসেবে কাজ করছেন।
কর্মজীবনে তিনি সামরিক পরিবারের সদস্যদের সহায়তা, পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করেন। পাশাপাশি তিনি এক কন্যাসন্তানের মা। মাতৃত্বের পাশাপাশি নারীদের উচ্চাকাক্সক্ষা ও পেশাগত সাফল্যের বিষয়টিও নিজের প্রচারণায় তুলে ধরেছেন বারেটো। মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক কল্যাণ নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে তার।
মিস ইউনিভার্সের মূল পর্ব থেকে বাদ পড়েছেন মাহি: মিস ইউনিভার্সের এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সামিরা খান মাহির পথচলা শেষ হয়েছে প্রাথমিক পর্বেই। বিচারকদের মূল্যায়ন ও দর্শক ভোটের ভিত্তিতে নির্বাচিত সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা হয়নি তার।
ফলে আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতার পরবর্তী পর্বগুলোতে আর দেখা যায়নি বাংলাদেশি এই প্রতিযোগীকে।
এবারের আসরে দর্শক ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ ওঠার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষ অবস্থানে ছিলেন মাহি। তবে শেষ মুহূর্তে ভোটের লড়াইয়ে এগিয়ে যান ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।
দর্শকদের ভোটে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। সাক্ষাৎকার, প্রাথমিক পর্বের পারফরম্যান্স ও দর্শক ভোটের সামগ্রিক মূল্যায়নে নির্বাচিত হন সেরা ৩০ প্রতিযোগী। এ তালিকায় রয়েছে নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়ার প্রতিযোগীরা। প্রতিযোগিতার পরবর্তী ধাপে সেরা ৩০ জন অংশ নেবেন সুইমস্যুট পর্বে।
সেখান থেকে নির্বাচিত হবেন সেরা ১২ জন। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হয় এবারের মিস ইউনিভার্স।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

আপডেট সময় ০১:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬