ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকমুক্ত ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবে বর্তমান সরকার-ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ কর্মসূচির উদ্বোধন Logo বদলগাছীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর উদ্বোধন Logo চিতলমারীতে দখলকৃত দোকানঘর ফিরে পেতে সাংবাদ সম্মেলন Logo সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ Logo পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পূর্বশত্রুতার জেরে রাজনৈতিক মামলায় সাংবাদিক Logo স্বাবলম্বী হওয়ার স্বপ্নে গরু পালন, চোরের হানায় থমকে গেল তিন পরিবারের পথচলা Logo ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo চিতলমারী উপজেলা আইনশৃঙ্খলা উন্নয়ন কমিটির সভা

শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও মেধা-মননের বিকাশে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে-কাজী সরোয়ার মনজু

নগরীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দি চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস পার্টি ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ নভেম্বর বৃহস্পতিবার স্কুলের হলরুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক, স্কুলের সভাপতি সোহাগ জোমাদ্দারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মিসেস রুমা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ও রাউজান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দেদুল বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম ও অভিভাবক নুর মোহাম্মদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষিকা নিপা আক্তার, রঞ্জিতা দাশ, মিসেস শারমিন বেগম, নুসরাত জাহান, নিপা বড়ুয়া, সোনিয়া আক্তার, লামিয়া আক্তার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কাজী সরোয়ার খান মনজু বলেন, শিক্ষা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা, নৈতিক মূল্যবোধ এবং সৃজনশীল কর্মকা-ের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটাতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে জ্ঞান, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। বক্তরা আরও বলেন, শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীলতা বিকাশে স্কুল কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেন অতিথিরা। আনন্দঘন পরিবেশে ক্লাস পার্টি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও মেধা-মননের বিকাশে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে-কাজী সরোয়ার মনজু

আপডেট সময় ০৪:২৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬