২৯ নভেম্বর’২৬ রোববার জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে ‘অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি’ (অ্যালকো) সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম, মোঃ আব্দুল মতিন ও মোঃ ইকবাল হোসেন খাঁসহ মহাব্যবস্থাপকবৃন্দ ও সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোঃ মাহবুব আলম সম্ভাবনাময় নতুন গ্রাহক তৈরি করার তাগিদ দেন। তিনি স্বল্প সুদের আমানত সংগ্রহ ত্বরান্বিত করার পাশাপাশি বাংলা কিউআর কোডের ব্যবহার ও সিএমএসএমই খাতে অর্থায়ন বৃদ্ধির জন্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।
সংবাদ শিরোনাম
জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ০৭:০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- 7
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ





















