রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় কেসিসির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান অন্ধকার ভেদ করে আলোর পথে: মানবিক সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আল আমিনের খানজাহান অলির উদ্যোগে আবুল হোসেনের খানকা শরীফে বাৎসরিক ওরশ মোবারক পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন ঘুষের ভিডিও ভাইরাল: উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, মুন্সীগঞ্জে তীব্র ক্ষোভ রাউজানের ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান ও দুবাইয়ের আহবায়ক কমিটি গঠন দাগনভূঞায় পুলিশের অভিযানে ৮ কিশোর গ্যাং সদস্য আটক, মুচলেকায় মুক্তি জনগণের প্রতি দায়বদ্ধতার কারণেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি-ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নগরকান্দা ও সালথায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু মঠবাড়িয়ায় বসতঘর গুড়িয়ে মালামাল লুটের অভিযোগে থানায় মামলা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনন্দ আয়োজন

শাহ বুলবুল:
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

রঙিন সাজ, শিক্ষার্থীদের হাসি, উচ্ছ্বসিত করতালি ও আনন্দধ্বনিতে এক অনন্য উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। ২৯ জানুয়ারি ২০২৬, ডিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির সেক্টর–৬ ক্যাম্পাসের শিক্ষার্থীরা। এবছর অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিলো ‘একসাথে খেলি, একসাথে জিতি’। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের পরিকল্পনা ও সার্বিক আয়োজন করেন সেক্টর–৬ ক্যাম্পাসের অধ্যক্ষ জনাব এম হেমায়েত উদ্দিন সিকদার। শৃঙ্খলা, সৌহার্দ্য ও আনন্দের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া দিবসের মর্যাদা ও প্রাণবন্ততা বহুগুণে বাড়িয়ে দেন মাইলস্টোন কলেজের সাবেক উপাধ্যক্ষ কর্নেল জিল্লুল মজিদ, পিএসসি (অব.)। তাঁর বর্ণাঢ্য সামরিক জীবন, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও শিক্ষাক্ষেত্রে অবদান অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশেষ অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.), স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক এবং পরিবহন পরিচালক মেজর সিরাজ (অব.)। তাঁদের উপস্থিতি ও সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘনভাবে সম্পন্ন হয়।
দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, দলীয় খেলাসহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে নিজেদের সক্ষমতা, আত্মবিশ্বাস ও দলগত চেতনার পরিচয় দেয়। মাঠজুড়ে প্রতিটি ইভেন্টে সহপাঠীদের করতালি, শিক্ষকদের উৎসাহ এবং অভিভাবকদের প্রাণঢালা সমর্থন অনুষ্ঠানকে পরিণত করে এক আনন্দঘন মিলনমেলায়। ‌দিনটি ছিলো শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও সৌহার্দ্যের এক বাস্তব অনুশীলন। শেষাংশে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। উচ্ছ্বাস, হাসি ও গর্বে ভরপুর মুখগুলোতে ফুটে ওঠে সাফল্যের আনন্দ। এদিনের আয়োজন মাইলস্টোন পরিবারের সকলের মাঝে একাত্মতা ও গর্বের অনুভূতি জাগিয়ে তোলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com