ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ Logo গভীর রাতে শীতার্ত মানুষের পাশে নীলফামারীর জেলা প্রশাসক Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির মোটরসাইকেল শোডাউন Logo কাজী নূরুইল হাজী ময়েজ উদ্দীন কলেজ এর ২০২৬ শিক্ষা বর্ষের ছাত্র/ছাত্রীদের নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo কৃষি হচ্ছে অর্থনৈতিক চালিকা শক্তি-আবুজর মোঃ ইজাজুল হক(ইউএনও) Logo নবীনগরে শিক্ষা, মাদক ও কিশোর গ্যং প্রতিরোধে সচেতনতামূলক সভা Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি Logo বিশ্ব দৃষ্টি দিবস ও বিশ্ব মানসিক দিবস উপলক্ষে আলোচনা সভা Logo দুপচাঁচিয়া ডিমশহর সরঃ প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo নগরকান্দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির অবস্থান

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জের স্নেহাশীষ রায়

পেশাগত দায়িত্ব পালনে অনন্য দক্ষতা, নিষ্ঠা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়। প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম সেবা) জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরুস্কার তুলে দেন মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় কে। এ সময় জামালপুর জেলা পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার ওসি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর ধারাবাহিক তৎপরতার ফল হিসেবেই এই সম্মাননায় ভূষিত হলেন তিনি। মাদারগঞ্জ মডেল থানায় যোগদানের পর থেকেই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ওসি স্নেহাশীষ রায়। বিশেষ করে মাদকের বিস্তার রোধ এবং চিহ্নিত অপরাধীদের দমনে তিনি কঠোর অবস্থান গ্রহণ করেছেন। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করায় এলাকায় মাদক কারবারি ও অপরাধী চক্রের দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমার এ অর্জন পুলিশ সুপার মহোদয়, মাদারগঞ্জ সার্কেল স্যার এর প্রতি কৃতজ্ঞতা জানাই। এ সম্মানে থানার অন্যান্য সদস্যরা উৎসাহ পাবে কাজে মনোযোগী হবে এবং মাদারগঞ্জে মাদকমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করছি। এ জন্য মাদারগঞ্জবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জের স্নেহাশীষ রায়

আপডেট সময় ০৯:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬