গতকাল রোববার বেলা ১২টায় বগুড়া দুপচাঁচিয়া উপজেলা ডিমশহর সরকারি প্রাথামিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষাথীদের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহীম আলী এর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান, উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, সহকারি শিক্ষা অফিসার সাজেদুল ইসলাম, ব্যবসায়ী শাহাদত হোসেন, ডিমশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারুজ্জামান কনক, ধাপ সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী, বিদায়ী শিক্ষার্থী আশরাফুল আলম সহ প্রমূখ। বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরিক্ষার সামগ্রী প্রদান করা হয়। সমগ্র সভাটি পরিচালনা করেন শিক্ষার্থী আরেফিন আনাম রাহাত ও ফাতেমা জামান মারোয়া। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংবাদ শিরোনাম
দুপচাঁচিয়া ডিমশহর সরঃ প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
-
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি - আপডেট সময় ০৯:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















