ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ Logo গভীর রাতে শীতার্ত মানুষের পাশে নীলফামারীর জেলা প্রশাসক Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির মোটরসাইকেল শোডাউন Logo কাজী নূরুইল হাজী ময়েজ উদ্দীন কলেজ এর ২০২৬ শিক্ষা বর্ষের ছাত্র/ছাত্রীদের নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo কৃষি হচ্ছে অর্থনৈতিক চালিকা শক্তি-আবুজর মোঃ ইজাজুল হক(ইউএনও) Logo নবীনগরে শিক্ষা, মাদক ও কিশোর গ্যং প্রতিরোধে সচেতনতামূলক সভা Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি Logo বিশ্ব দৃষ্টি দিবস ও বিশ্ব মানসিক দিবস উপলক্ষে আলোচনা সভা Logo দুপচাঁচিয়া ডিমশহর সরঃ প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo নগরকান্দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির অবস্থান

নবীনগরে শিক্ষা, মাদক ও কিশোর গ্যং প্রতিরোধে সচেতনতামূলক সভা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষার মানোন্নয়ন, মাদক নির্মূল ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৯/১১/২৬) উপজেলার শিবপুরের সুর স¤্র্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক নির্মূলে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে সচেতনতামূলক সভা করা হবে। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, মেয়েদের তুলনায় ছেলেরা পড়াশোনায় কম মনোযোগী। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের লেখাপড়ার পাশাপাশি তাদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়েও খোঁজ খবর রাখতে হবে। সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়জুল কবির পিপিএম।
তিনি বলেন, মাদক প্রতিরোধের কার্যক্রম পরিবার থেকেই শুরু করতে হবে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সমাজের সবাইকে সোচ্চার হতে হবে। পাশাপাশি তরুণদের অনলাইন আসক্তি কমিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, ভালো পুলিশিং নিশ্চিত করা এবং মাদক নির্মূলে পুলিশ কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। কলেজের গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হক মাসুমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম রেজাউল করিম। বক্তব্যের শুরুতে তিনি সদ্যপ্রয়াত নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী আছিয়া আক্তার ও রাহিমুর ইকবাল মারুফ মাদক থেকে দূরে থেকে সুন্দর ভবিষ্যৎ গড়ার আহ্বান জানায়। তাদের বক্তব্যে উঠে আসে মাদক ছেড়ে বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে এবং নিজেকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হবে। এ ছাড়া বক্তব্য দেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাসিবুল হাদীস শাহিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম বেপারী, শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম রউফ, শিবপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি মনজুর আলম এবং কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানাউল্লাহ। বক্তাদের অধিকাংশই স্থানীয় সংসদ সদস্যের কাছে শিবপুর অঞ্চলকে ‘নূরনগর উপজেলা’ হিসেবে প্রতিষ্ঠার দাবি জানান। একই সঙ্গে শিবপুর সুর স¤্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজকে সরকারি করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

নবীনগরে শিক্ষা, মাদক ও কিশোর গ্যং প্রতিরোধে সচেতনতামূলক সভা

আপডেট সময় ০৯:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬