ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ Logo গভীর রাতে শীতার্ত মানুষের পাশে নীলফামারীর জেলা প্রশাসক Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির মোটরসাইকেল শোডাউন Logo কাজী নূরুইল হাজী ময়েজ উদ্দীন কলেজ এর ২০২৬ শিক্ষা বর্ষের ছাত্র/ছাত্রীদের নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo কৃষি হচ্ছে অর্থনৈতিক চালিকা শক্তি-আবুজর মোঃ ইজাজুল হক(ইউএনও) Logo নবীনগরে শিক্ষা, মাদক ও কিশোর গ্যং প্রতিরোধে সচেতনতামূলক সভা Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি Logo বিশ্ব দৃষ্টি দিবস ও বিশ্ব মানসিক দিবস উপলক্ষে আলোচনা সভা Logo দুপচাঁচিয়া ডিমশহর সরঃ প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo নগরকান্দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির অবস্থান

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির মোটরসাইকেল শোডাউন

ফরিদপুরের বোয়ালমারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বোয়ালমারী রেলওয়ে স্টেশন এলাকা থেকে শোডাউনটি শুরু হয়। পরে পৌর সদর বাজার ও উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা, শেখরের সহস্রাইল, রুপাপাত বাজার, পরমেশ্বরদীর জয়পাশা ও ময়েনদিয়া, দাদপুরের চিতারবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনুর নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সামসুদ্দিন মিয়া ঝুনু। তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারী সরকারের দোসর ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশজুড়ে পুনরায় সন্ত্রাস, গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ রয়েছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং সব ধরনের অপতৎপরতা রুখে দিতে আমরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজ করছি। কোনো অপশক্তিকেই আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুলের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, চতুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একলিম শরীফ, শ্রমিক দল নেতা কামাল হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ সরকার, যুবদল নেতা খন্দকার শামীম, ছাত্রদল নেতা জুয়েল ও শাহবাজ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির মোটরসাইকেল শোডাউন

আপডেট সময় ০৯:১০:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬