শীতের হিমেল রাতে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে গভীর রাতে নীলফামারী রেলওয়ে স্টেশনে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে আশ্রয় নেওয়া অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি। এ সময় জেলা প্রশাসক শীতার্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম। জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির জানান, শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকার দুস্থ ও শীতার্ত মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হবে।
সংবাদ শিরোনাম
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে নীলফামারীর জেলা প্রশাসক
-
সোহাগ ইসলাম নীলফামারী - আপডেট সময় ০৯:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















