বোরহানউদ্দিনে হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে হাফিজ ইব্রাহিম এমপি
ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম প্রধান অতিথি বক্তব্যে বলেন,“পবিত্র কুরআন আমাদের জীবনের দিকনির্দেশনা। তরুণ প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। হিফজ শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া মানে কুরআনের সম্মান বৃদ্ধি করা।” তিনি আগামী বছর এ প্রতিযোগিতা জেলা পর্যায়ে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, “রমজান শুধু সংযমের মাস নয়, আত্মশুদ্ধি ও মানবিক গুণাবলি অর্জনের মাস। কুরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বোরহানউদ্দিনে হিফজুল কুরআন প্রতিযোগিতা বিজয়ীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা
মনোরঞ্জন বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক নাসিম কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়।
পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও ধর্মীয় অনুপ্রেরণাকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্যতিক্রমধর্মী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় পুরো উপজেলাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় চর্চা ও কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার হাফেজ ও হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কুরআনের নির্ভুল তিলাওয়াত, মুখস্থ পাঠের দক্ষতা এবং তাজবীদের ওপর বিচারকার্য পরিচালনা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এরপর পৃ: ২ ক: ১আলহাজ্ব মনিরুল আলম চৌধুরী বাইতুল মামুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ সাইফুল ইসলাম (পিতা: শহিদ)। দ্বিতীয় স্থান অর্জন করে বেলবা রহমান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ মুহছিনুদ্দীন (পিতা: আবুবকর সিদ্দিক)। তৃতীয় স্থান লাভ করে একই মাদ্রাসার ছাত্র মোঃ ফজলে রাব্বি (পিতা: মোঃ ফরহাদ)। চতুর্থ স্থান অধিকার করে কুন্জেরহাট ইসলামি একাডেমির ছাত্র মোঃ ফাহমিদ হোসেন সাকিব (পিতা: মোঃ গিয়াসউদ্দিন)। পঞ্চম স্থান অর্জন করে মাদ্রাসাতুল মাদিনাহ আল আরাবিয়্যাহর ছাত্র মোঃ ইকরাম হোসাইন (পিতা: মোঃ সেলিম কেরানি)। (১৮ মার্চ) বোরহানউদ্দিন উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।