রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় কেসিসির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান অন্ধকার ভেদ করে আলোর পথে: মানবিক সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আল আমিনের খানজাহান অলির উদ্যোগে আবুল হোসেনের খানকা শরীফে বাৎসরিক ওরশ মোবারক পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন ঘুষের ভিডিও ভাইরাল: উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, মুন্সীগঞ্জে তীব্র ক্ষোভ রাউজানের ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান ও দুবাইয়ের আহবায়ক কমিটি গঠন দাগনভূঞায় পুলিশের অভিযানে ৮ কিশোর গ্যাং সদস্য আটক, মুচলেকায় মুক্তি জনগণের প্রতি দায়বদ্ধতার কারণেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি-ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নগরকান্দা ও সালথায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু মঠবাড়িয়ায় বসতঘর গুড়িয়ে মালামাল লুটের অভিযোগে থানায় মামলা

কোম্পানীগঞ্জে জ্বালানি তেল সংকটে দীর্ঘ লাইনে চরম ভোগান্তিতে জনসাধারণ

সিরাজ উল্লাহ (কোম্পানীগঞ্জ) নোয়াখালী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরম জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে জনসাধারণের। কোম্পানীগঞ্জের বিভিন্ন হাট বাজার ঘুরে জানা যায় চরম জ্বালানি তেল সংকট দেখা দিয়েছে এ অন্ঞলে যা বসুরহাট বাজারে বিভিন্ন পয়েন্টে যেমন করালিয়া, হলরোড,হাসপাতাল রোড,কলেজ রোড,বাস স্টান সহ বিভিন্ন পয়েন্টের দোকানের সামনে দীর্ঘ বাইকে লাইন যা নজরে আসার মত।বসুরহাট বাজারের কয়ক জন ব্যাবসায়ী অভিযোগ করে বলেন বসুরহাট উত্তর বাজারে তেল সংগ্রহকে কেন্দ্র করে প্রতিদিনই তৈরি হচ্ছে বাইকারদের দীর্ঘ লাইন যা গভীর রাত পর্যন্ত গড়ায় যা এখন সাধারণ মানুষ ও পার্শ্ববর্তী দোকানদারদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ভোর থেকে মোটরসাইকেল চালকরা তেলের আশায় লাইনে দাঁড়িয়ে থাকেন। কিন্তু সরবরাহ সংকটের কারণে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না। এতে করে পেশাজীবীসহ সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছেন বলে একজন বাইক চালক দু:খ করে বলেন। স্থানীয় এক জন তেল ব্যবসায়ীর অভিযোগ করে বলেন চাহিদার তুলনায় তেলের সরবরাহ অপ্রতুল হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান। এছাড়া সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব এবং কালো বাজারির অভিযোগও রয়েছে জনমনে যা সংকটকে আরও তীব্র করে তুলছে। বাইকারদের ভাষ্য, জীবিকা নির্বাহের জন্য তাদের নিয়মিত মোটরসাইকেল ব্যবহার করতে হয় কিন্তু তেল না পাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন এবং কর্মক্ষেত্রেও পিছিয়ে পড়ছেন তারা। জ্বালানি তেল ব্যবহারকারীরা সরকারের কাছে জোর দাবি করছে জ্বালানি তেল আমদানি ও সরবরাহ বাড়াতে। এদিকে সচেতন মহল মনে করছে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। তারা তেলের সরবরাহ বৃদ্ধি, সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা এবং অনিয়ম ও কালো বাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এদিকে আন্তর্জাতিক জ্বালানি তেল সরবরাহ সংকট কবে নাগাদ সমাধান হবে আজো দেশব্যাপী সহ সকলেরই অজানা যদিও সরকার বলছে জ্বালানি তেলের কোন সংকট নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com