ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
স্কয়ার গ্রুপের মোবাইল ফ্রি হেলথক্যাম্প উদ্বোধনকালে হাফিজ ইব্রাহিম

সুখী সমৃদ্ধ দেশ গড়তে স্বাস্থ্য খাতের গুরুত্ব অপরিসীম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ এর সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, স্বাস্থ্য সকল সুখের মূল। তাই সুখী সমৃদ্ধ দেশ গড়তে স্বাস্থ্য খাতের গুরুত্ব অপরিসীম। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনেক কল্যাণমূলক কর্মসূচি নিয়েছেন। তিনি দেশের বিত্তদের প্রতি আহবান জানিয়েছেন সরকারের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সুস্থ ও ও স্বাস্থ্যবান জাতি গঠনে সবার উদার হস্ত প্রসারিত করার জন্য। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত দেশব্যাপী মোবাইল ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা উদ্যোগ ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’-এর অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিনে গতকাল ৪ মে দিনব্যাপী বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেছেন।
গতকাল সোমবার সকালে মনিরাম হাফিজ ইব্রাহিম কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচি অনুযায়ী, ৫ মে বাংলাবাজারের হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। কর্মসূচি শেষ হবে ৬ মে মোবাইল স্বাস্থ্যসেবা বাসটি জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের দোরগোড়ায় সরাসরি চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে।
এই উদ্যোগের আওতায় অভিজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগের চিকিৎসা প্রদান করছেন, পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো তৃণমূল জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিত করা, এবং তা ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন করা হচ্ছে। এ পর্যন্ত নারায়ণগঞ্জ, গাজীপুর, কুড়িগ্রাম ও নরসিংদীসহ ১৩টি জেলায় প্রায় ৫০,০০০ মানুষ এই উদ্যোগের মাধ্যমে সরাসরি চিকিৎসাসেবা পেয়েছেন। স্যামসন এইচ. চৌধুরীর প্রতিষ্ঠিত স্কয়ার গ্রুপের মূল দর্শন-অতি সাধারণ মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। তাদের স্বাস্থ্যসেবা প্রাপ্যতার অধিকার অটুট রাখতে এই বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কয়ার গ্রুপের মোবাইল ফ্রি হেলথক্যাম্প উদ্বোধনকালে হাফিজ ইব্রাহিম

সুখী সমৃদ্ধ দেশ গড়তে স্বাস্থ্য খাতের গুরুত্ব অপরিসীম

আপডেট সময় ০৬:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬