ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার-এমপি হাফিজ ইব্রাহিম

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, গ্রামীণ পর্যায়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার (৫মে) দুপুরের দিকে ভোলার দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে ফ্রি হেলথ কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা গ্রামে ও শহরে ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর কাজ করবেন। বিশেষ করে নারীদের মধ্যে সচেতনতা তৈরিতে তারা ভূমিকা রাখবেন। উপকূলীয় জনপদ দৌলতখানের অসচ্ছল মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এ উদ্যোগ নেন। এসময় কয়েক হাজার মানুষ পেয়েছেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএসসি হেড অফ সেলস মজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মন্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, যুবদল নেতা আবু হেনা রিয়াজ, জহিরুল ইসলাম জহির সহ বিএনপির নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার-এমপি হাফিজ ইব্রাহিম

আপডেট সময় ১২:০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬