ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আমীর হোসেনের কবর জিয়ারত করেছেন স্থানীয় সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। গতকাল বুধবার (০৬ মে ২০২৬) বিকেলে দেউলা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি এ জিয়ারত করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি হাফিজ ইব্রাহিম বলেন, মরহুম আমীর হোসেন ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তিনি আরও বলেন, আমীর হোসেনের মতো ত্যাগী নেতাদের আদর্শ অনুসরণ করেই আমাদের রাজনীতি এগিয়ে নিতে হবে। স্থানীয় নেতাকর্মীরা জানান, আমীর হোসেন দেউলা ইউনিয়নে দীর্ঘদিন বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শূন্যতা সৃষ্টি হয়েছে, যা এখনো পূরণ হয়নি। এ সময় মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এমপি এবং তাদের প্রতি সমবেদনা জানান। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। জিয়ারত ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিনে মরহুম আমীর হোসেনের কবর জিয়ারত করলেন এমপি হাফিজ ইব্রাহিম
-
মাহমুদ সোহেল (বোরহানউদ্দিন) ভোলা - আপডেট সময় ০৯:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- 133
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























