শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে জাহাজ পৌঁছেছে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী এপেক্স বাংলাদেশ এর ৫০তম সম্মেলন বিএনপি নেতাকে নির্মমভাবে কুপিয়ে জখম: বিচারের দাবিতে মৎসজীবীদের মানববন্ধন একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, ফিরতিযাত্রায়ও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া দুর্ভোগ কমাতে জ্বালানি তেলে দৈনিক ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার:জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধের মধ্যেই প্রতিদিন ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ইরান বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব এমপিদের দক্ষতা ও কার্যকর ভূমিকা বাড়াতে প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ

দেশে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪৯, প্রাণহানি ৩

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৪৯ জন।

গতকালের তুলনায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৬৪৬২ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com