বনশ্রী ডি ব্লকের ৫নং রোডের ২নং বাসার ওয়ান ব্যাংকের বিল্ডিংটির মালিক মুলত সিরাজুল্লাহ কাউসার। অতি দাম্ভিকতার এই লোক এর বাণিজ্যিক ভবন থেকে গ্লাস পড়ে নিচে থাকা মিলন গোস্তের মালিক মিলনের জামাই সাকিব ও কর্মচারী আরাফাত গুরুতর জখম হয়ে আশংকাজনক অবস্থায় ঢামেকে ভর্তি। এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় বিল্ডিংটি অনেক পুরাতন কিন্তু কোনরকম প্রটেকশন ছাড়াই বিল্ডিং এর কাজ করছে। রাস্তার পাশে একটি মাদ্রাসা আছে। সারাদিন ছোট ছোট বাচ্চারা রাস্তায় হাটাহাটি করে ও ব্যস্ততম এই সড়কে সারাক্ষন লোকজন চলাচল করে। এদিকে আজ বিকেল সাড়ে ৫ টার দিকে অরক্ষিত অবস্থায় ওই খোলা বিল্ডিং এর ৫তলা থেকে গ্লাস পড়ে নিচের মিলনের মাংসের দোকানে থাকা সাকিব ও আরাফাত গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় ফরাজি হাসপাতালে নিয়ে গেলে ঢাকা মেডিকেলে রেফার করে। এই রিপোর্ট লেখা অবদি তাদের অবস্থা আশংকাজনক আছে বলে জানা যায়। এদিকে মালিক সিরাজুল্লাহ কাউসার এর সাথে যোগাযোগ করলে তিনি জানান প্রোটেকশন ছাড়াই কাজ করতেছি। বিষয়টি বনশ্রী সোসাইটি জানেন। অনুমোদন ৬ তলা থাকলেও সাড়ে ৬ তলা কিভাবে করছেন তার উত্তর দিতে পারেন নাই। এছাড়া আবাসিক ভবনের অনুমোদন থাকলেও তারা ৩, ৪ ও ৫ তলায় কিভাবে বানিজ্যিক প্রতিষ্ঠানকে ভাড়া দিচ্ছে তার সরাসরি উত্তর দেন নাই।
এদের এসব গাফলতিতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেছেন। এদিকে বনশ্রী সোসাইটিতে এই মুহুর্তে কোন কমিটি না থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে রামপুরা থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বললে উনি জানান মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ শিরোনাম
বাণিজ্যিক ভবন থেকে গ্লাস নিচে পড়ে ২জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি
-
মোসলেহ উদ্দিন বাবলু: - আপডেট সময় ১০:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- 137
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























