বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টিকটকের বিকল্প আনছে স্পটিফাই

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

টিকটকের মতো ভিডিও ফিডের পরীক্ষা চালাচ্ছে স্পটিফাই। আপাতত আইফোনের জন্য ডিসকভার ট্যাব নামে ফিচারটি শুরু করেছে স্পটিফাই। এর একটি মিউজিক ভিডিও ক্লিপ রয়েছে যা ব্যবহারকারীরা খুব দ্রুত সোয়াপ করতে পারবে। তবে এটি শেষ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। বিবিসি জানায়, এটি প্রথম প্রকাশ করেন মেসিনা নামে এক ব্যক্তি যিনি টুইটারে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে এটি জানান। তবে স্পটিফাই ছাড়াও গত কয়েক মাস হলো ফেসবুক, টুইটারসহ আরও অনেক অ্যাপ এমন ফিচারের পরীক্ষা চালাচ্ছে। অবশ্য এমন পরীক্ষার অনেক কিছুই শেষ পর্যন্ত আর উন্মোচনের মুখ দেখে না। স্পটিফাইও জানায় তারা এখনও প্রাতিষ্ঠানিকভাবে এর কোনও ঘোষণা দেয়নি। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানায়, ফিচারটি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে আমরা অনেক রকমেরই পরীক্ষা-নিরীক্ষা চালাই। এর মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারি। আর এ বিষয়ে সবিস্তারে জানানোর মতো বিশেষ কোনও তথ্য আমাদের কাছে নেই।
বিবিসি আরও জানায়, ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিল নামে এরকম ফিচার এনেছে, আর স্ন্যাপচ্যাট এনেছে স্পটলাইট নামে। এছাড়া বাইট ও ট্রিলার একই ফিচার এনেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com