বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রামগতিতে কোস্টগার্ডের অভিযানে জব্দ ৪ লাখ চিংড়ি পোনা নদীতে অবমুক্ত

বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২০

লক্ষ্মীপুরের রামগতিতে কোস্টগার্ডের অভিযানে জব্দ হওয়া গলদা চিংড়ির প্রায় চার লাখ পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) রাতে মেঘনা নদীর আলেকজান্ডার এলাকায় এ পোনাগুলো ছেড়ে দেওয়া হয়। এর আগে সন্ধ্যায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে উপজেলার গাবতলী ও হারুন বাজার এলাকা থেকে ১০ লাখ টাকা মূল্যের ওই পোনা জব্দ করে।

কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্ট কমান্ডার মোনায়েম হোসেন জানান, অবৈধ জাল দিয়ে মেঘনা নদী থেকে চিংড়ির পোনাগুলো আহরণ করেছিল জেলেরা। সেগুলো বিক্রির জন্য পিকআপ ভ্যানে করে খুলনা নেওয়া হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ২০টি ড্রামে ভর্তি (প্রায় চার লাখ) গলদা চিংড়ির পোনা জব্দ করা হয়।

রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনের উপস্থিতিতে পোনাগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

এমএস/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com