বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় পুরো দেশের ন্যায় শেরপুর জেলাতেও অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার ২৮ মে সকাল ১১ টা থেকে ওই অভিযানের নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্রাচার্য। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ২৮ টি ক্লিনিক ও ১১১ টি ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন রয়েছে। তবে দীর্ঘদিন থেকে কার্যক্রম পরিচালনা করায় অনেক মালিক পক্ষ লাইসেন্স নবায়ন করেননি। তাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় পুরো দেশের ন্যায় শেরপুর জেলাতেও অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এবিষয়ে সিভিল সার্জন ডা. অনুপম ভট্রাচার্য জানান, ইতিমধ্যে যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই সেগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। তবে মালিকরা যদি শর্ত সাপেক্ষে প্রয়োজনীয় কাগজ প্রস্তুত করে ১৫ দিনের মধ্যে আবেদন করবে। তারপর সেটি যাচাই বাছাই করে আমরা চূড়ান্ত অনুমোদন দিব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com