ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

আগামীর বাংলাদেশ নির্ধারণে সংসদের ভূমিকা সর্বাধিক: ডেপুটি স্পিকার

গতকাল বৃহস্পতিবার আদিবাসী গারো খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন চার্চের যাজকগণ ডেপুটি স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : বাসস

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আগামীর বাংলাদেশ নির্ধারণে সংসদের ভূমিকা সর্বাধিক।
তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই সংসদই দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করে। জনগণের ভাগ্যোন্নয়ন এবং আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, সে সিদ্ধান্ত আসে এই সংসদ থেকেই।
গতকাল বৃহস্পতিবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আদিবাসী গারো খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন চার্চের যাজকগণ ডেপুটি স্পিকারের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন।
যাজকগণ ডেপুটি স্পিকারের আমন্ত্রণে সংসদ ভবন পরিদর্শন করেন এবং
সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। পরবর্তীতে তিনি তাদের সঙ্গে মতবিনিময় করেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তাঁর নির্বাচনী এলাকায় মুসলমান, হিন্দু, গারো, হাজং ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করেন। সেই বিবেচনায় তিনি পর্যায়ক্রমে সব সম্প্রদায়ের প্রতিনিধিদের সংসদে আমন্ত্রণ জানাচ্ছেন, যাতে তারা সরাসরি সংসদ কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন।
তিনি বলেন, পরবর্তীতে ইমাম, হিন্দু পুরোহিত, হাজং সম্প্রদায়, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদেরও সংসদে আমন্ত্রণ জানানো হবে। এর মাধ্যমে জনগণ সংসদ সম্পর্কে বাস্তব ধারণা লাভ করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে।
ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সংসদ জনগণের সংসদ। জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে এখানে এসেছি। তাই তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তাদের জন্য সংসদকে আরও উন্মুক্ত করা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করা আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। নির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষের সংসদ সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি পেলে দেশ পরিচালনা আরও সুন্দর ও কার্যকর হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

আগামীর বাংলাদেশ নির্ধারণে সংসদের ভূমিকা সর্বাধিক: ডেপুটি স্পিকার

আপডেট সময় ০৩:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬