শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরায় এক যুবক ফ্রিজিয়ান গরুপালন করে স্বাবলম্বী

রবিউল ইসলাম সাতক্ষীরা :
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২

সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের যুগিখালী গ্রামের বড় মসজিদ সংলগ্ন এলাকার আলতাফ হোসেন নামের ২৮ বছরের এক যুবক ফ্রিজিয়ান গরুপালন করে স্বাবলম্বী হয়েছেন। প্রতিদিন ৭টি গরুতে দুধ হয় ৩৫ থেকে ৪০ লিটার পর্যন্ত। প্রতি লিটার দুধ বিক্রি হয় ৩০ টাকা দরে। যুগিখালী গ্রামের বেলাল হোসেন ছেলে ২৮বছর বয়সের আলতাফ হোসেন। মাস্টার্স পর্যন্তু পড়াশোনা করেছেন। লেখা পড়া শেষ করে কোন চাকরি না হওয়ায় বেকার জীবন ঘোচাতে গরুপালন শুরু করেন তিনি। নিজ বাড়ীতে গরু খামার গড়ে তোলেন। ৫বছর আগে প্রায় ৮ লক্ষ টাকা দিয়ে ৩টি গাভীসহ ৮টি ফ্রিজিয়ান জাতের গরু ক্রয় করেন তিনি। দুই বছরের মাথায় গরুতে ৫টি বাছুরসহ ১৩টি গরুতে পরিনত হয়। বর্তমানে প্রতিদিন তিনি দুধ বিক্রি করে ১২শত টাকা আয় করেন। পরিবারের সকলেই খুশি আলতাফ হোসেনের উপর। আলতাফ হোসেনের সফলতা দেখে তার প্রতিবেশি অনেকেরই বাড়ীতে এক দুটি করে গরু পালন শুরু করেছেন। আলতাফ বলেন, রহিমা এগ্রো ফার্ম তার মায়ের নামে এই গরুর খামার নাম রাখা হয়েছে। এই ফার্মে বর্তমানে ২৮টি গরু রয়েছে। এর মধ্যে একটি ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে যার ওজন ১৬মণ হবে। দাম প্রায় ৬লাখ টাকার মতো। খামারে বর্তমানে ৪০ লাখ টাকার গরু আছে। খামারে আরও গরু পালনের জন্য ১৪ লাখ টাকার ঋণ দিয়েছেন। নিজ জমিতে লাগানো ঘাস, বিচালি, খৈল ও ভুষি খাওয়াচ্ছেন গরুগুলির। দেশীয় কায়দায় পালন হচ্ছে । তিনি এবার কোরবানির ঈদে ১৬টি গরু বিক্রি করতে চান। এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমল কুমার সরকার বলেন, এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এ উপজেলার মানুষ শুধু গরুপালন করেই স্বাবলম্বী হচ্ছেন। এতে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে। প্রাণিসম্পদ অফিস গরু ও ছাগল পালনে ফ্রিতে ঘাস চাষের জন্য কাটিং দিচ্ছে। সেই সাথে রোগ বালাই এর পরামর্শ ও চিকিৎসা দিচ্ছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com