বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ ইয়ূথ ফাস্ট কন্সার্ন্স (বিওয়াইএফসি) এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, বাংলাদেশ ইয়ূথ ফাস্ট কন্সার্ন্স কোটালীপাড়া শাখার প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস, সহকারী প্রোগ্রাম ম্যানেজার জয় মজুমদার, শিক্ষক স্বপন কুমার বসু, শিক্ষার্থী বর্ণিতা রায় বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, মাদক সেবনে দিন দিন যুব সমাজ ধ্বংস হচ্ছে। এর ভয়াবহতা রোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমাদেরকে মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে। আমরা সকলে সম্মিলিত ভাবে মাদক মুক্ত সমাজ গড়তে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com