বাংলাদেশ সরকারের পরিসংখ্যান ব্যুরোর বিজ্ঞপ্তির আলোকে সারাদেশে নৌযান (যন্ত্রতালিত)শুমারী কাজে,গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক মঙ্গলবার সকাল ১০টায় তার নিজ কার্যালয়ের অডিটোরিয়াম হলরুমে কঠোর নিরাপত্তা ও ক্যাডেট শৃঙ্খলায় প্রার্থীদের পরীক্ষা গ্রহন করে। নিজ দায়িত্বে প্রশ্নপত্র তৈরি উত্তরপত্র সহ সরকারি অফিসার দের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে প্রার্থীরা পরীক্ষা দেয়।কোন সুপারিশ বা পক্ষপাতিত্ব না করার জন্য নির্বাহী অফিসার পরীক্ষার পূর্বেই ঘোষণা দেন।পরীক্ষায় মোট ১শত ৬৮ জন অংশগ্রহণ করে, তাদের মধ্যে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ৩৭ জন নারী পুরুষ গণনাকারীকে নৌযান শুমারী কাজে নিয়োগ দেওয়া হবে বলে পরিসংখ্যান অফিসার মোঃ মাসুদুর রহমান জানান।
সংবাদ শিরোনাম
গলাচিপায় ক্যাডেট শৃঙ্খলায় নৌশুমারী গণনাকারী নিয়োগ পরীক্ষা
-
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি - আপডেট সময় ০৯:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- 78
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























