ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

বাংলা বিষয়ে শিক্ষার্থীদের পারদর্শিতা বৃদ্ধি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বাংলা বিষয়ে শিক্ষার্থীদের পারদর্শিতা বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. রেজোয়ান হোসেন। সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. আবু তাহের। ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. গোলাম কবির, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জনাব মো. বজলার রহমান, মহানগর বগুড়া ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শিক্ষানুরাগী জনাব মো. রাজু হোসেন পাইকার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আখতারা খানম। বক্তারা বলেন, বাংলা ভাষার উপর শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তার বিকাশে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলে উৎসাহিত করবে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা জানিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

বাংলা বিষয়ে শিক্ষার্থীদের পারদর্শিতা বৃদ্ধি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় ০৩:৪৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬