ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষানুরাগী নুরে আলম তালুকদারকে জাগ্রত জুলাই ফোরামের বিশেষ সম্মাননা

  • শাহ বুলবুল:
  • আপডেট সময় ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 80

দেশগঠন, শিক্ষা উন্নয়ন এবং বৈষম্যবিরোধী ঐতিহাসিক জুলাই আন্দোলনে অসামান্য ত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘বিশেষ সম্মাননা স্মারক’ লাভ করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরে আলম তালুকদার। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচি কাঁচার মেলা অডিটোরিয়ামে ‘জাগ্রত জুলাই ফোরাম’ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। গত ২ আগস্ট, ‘শহীদের আত্মত্যাগ, আমাদের দায় ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর। অনুষ্ঠানে অন্যান্য সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন: জনাব হাসান আল-মামুন, সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ এবং আহ্বায়ক, ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। জনাব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। উক্ত অনুষ্ঠানে দেশের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ?’শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না। নতুন বাংলাদেশ গঠনে নুরে আলম তালুকদারের মতো শিক্ষানুরাগী ও ত্যাগী সংগঠকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও জুলাই বিপ্লবের উদ্দীপনা বজায় রাখতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’ জুলাই ফোরামের বিশেষ সম্মাননা স্মারক প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় জনাব নুরে আলম তালুকদার জাগ্রত জুলাই ফোরামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জুলাই আন্দোলনের সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে দেশসেবায় আত্মনিয়োগ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষানুরাগী নুরে আলম তালুকদারকে জাগ্রত জুলাই ফোরামের বিশেষ সম্মাননা

আপডেট সময় ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬