শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুরে ২ লাখ ২২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উদযাপন উপলক্ষে শেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রবিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৫৩৯ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৫ হাজার ২৪২ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ২১ হাজার ৭৮১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। জেলায় ১ হাজার ৩৫১টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি ২ হাজার ৭০২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন। ওইসময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com