শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনা আক্রান্ত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় মঙ্গলবার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি এখন হোম আইসোলেশনে (বাড়িতে পরিবারের সবার সংস্পর্শ এড়িয়ে আলাদা থাকা) রয়েছেন। তার কোনো জটিলতা নেই। তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন।’ খালিদ মাহমদু ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ২০০৯ সাল থেকে তিন দফা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। খালিদ মাহমুদ চৌধুরী ১৯৭০ সালে ৩১ জানুয়ারী দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামের চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি এক কন্যা সন্তানের জনক। একমাত্র মেয়ে তুষারাদ্রী মাহমুদ বর্তমানে যুক্তরাজ্যে অধ্যয়নরত। স্ত্রী রশীদুন আরা হাসনিন। তিনি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সদস্যের দায়িত্বে আছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com