শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চঞ্চল-নচিকেতার ‘সাদা সাদা কালা কালা’ গানে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৪ মার্চ, ২০২৩

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। ওপার বাংলাতে গানটি সংগীতপ্রেমীদের মন ছুঁয়েছে। এবার সেই গানই শোনা গেল দুই বাংলার শ্রোতাপ্রিয় জীবন্তকিংবদন্তি শিল্পী নচিকেতার কণ্ঠে।
অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে ৩ মার্চ রাত ১০টার দিকে একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, চঞ্চল দরাজ কণ্ঠে ‘সাদা সাদা কালা কালা’ গানটি গাইছেন। সঙ্গে যোগ দিয়েছেন নচিকেতা। তারা দুজন ছাড়াও শিল্পী রবি চৌধুরীকে এই গানে অংশ নিতে দেখা গেছে। চঞ্চল চৌধুরী এই ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসতে থাকতেন। ভিডিওটির প্রশংসা করে মোহাম্মদ অনিক নামের একজন মন্তব্য করে লিখেছেন, ‘এক লিজেন্ডের সাথে অন্য লিজেন্ড দেখা করা মানে বিরাট কিছু।’
অন্যদিকে সাদিয়া ফেরদৌস নামের একজন অনুরাগী মন্তব্য করে লিখেছেন, ‘কতো প্রাণবন্ত প্রাণোচ্ছ্বল আত্মিক পরিবেশ। সত্যিই কাছের মানুষ ভালোলাগার মানুষগুলোকে সামনে পেলে কাছে পেলে কতোই না ভালো লাগে।
কতো সুন্দর করে আপনি কথাগুলো লেখেন যেনো মনে হয় সামনে থেকেই আপনার কথাগুলো শুনছি সরাসরি মোহিত হয়ে। খুব ভালো লাগে আপনার লেখা পড়তে। এতোটাই অন্তরকে স্পর্শ করে আপনার লেখাগুলো ভাইয়া। সবার জন্য শুভকামনা তো আছেই। আপনার জন্যেও থাকবে ভাইয়া চিরদিন। হাজারো ব্যস্ততায় ব্যস্ত থাকেন তবুও তার মধ্যে থেকেই আপনার নিজের ভালোলাগার আঙিনায় ভালোলাগার মানুষগুলো আসুক ফিরে আবার বারবার। আপনার আনন্দ খুশির যেনো খামতি ঘাটতি না থাকে ভাইয়া। কারণ আপনি যে আমাদের ভালোলাগার অন্যতম চালিকাশক্তি ভাইয়া।’ এছাড়া জে এস মুক্তা লিখেছেন, ‘প্রিয় রবি চৌধুরী চিরসবুজ রয়ে গেলেন আর প্রিয় চঞ্চল চৌধুরী চিরসবুজ রয়ে যাবেন।’ এরকম অসংখ্য প্রশংসা বাণীতে ভরে গেছে চঞ্চল চৌধুরীর কমেন্ট বক্স।
উল্লেখ্য, কিছুদিন আগে চঞ্চল চৌধুরী সৃজিত মুখোপাধ্যায়ের আগামী সিনেমার কাজ শেষ করেছেন। সৃজিত পরিচালিত ‘পদাতিক’ সিনেমায় পরিচালক মৃণাল সেনের চরিত্রে চঞ্চলকে অভিনয় করতে দেখা যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com