শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাটোরে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ এর কার্যক্রম শুরু

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩

নাটোরে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ এর কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের সাথে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে একযোগে নাটোর, রংপুর, গোপালগঞ্জ ও গাজিপুর জেলায় একযোগে এই কার্যক্রম শুরু করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এ সময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার কিউআর কোড ব্যবহার করে বিকাশের মাধ্যমে ৭৮ টাকা প্রদান করে শহরের কানাইখালী এলাকার খুচরা ব্যবসায়ী এবং ইসলামী ব্যাংকের মার্চেন্ট আফজাল হোসেনের কাছ থেকে বিস্কুট ক্রয় করার মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন। অনুষ্ঠানে জানানো হয়, নাটোর ছাড়াও গোপালগঞ্জ, রংপুর এবং গাজীপুরে আজ থেকে একই সাথে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ এর কার্যক্রম শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় দেশের সকল ব্যাংক এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের অ্যাপভিত্তিক লেনদেন নিষ্পত্তির কমন প্লাটফর্ম -‘বাংলা কিউআর’ এর সাথে যুক্ত হয়ে যে কোন গ্রাহক পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারবেন। এরফলে লেনদেন হবে ঝুঁকিমুক্ত, স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং ক্যাশল্সে সোসাইটি গঠন সম্ভব হবে। নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংযুক্ত অনুষ্ঠানে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংকের শাখা প্রধান, ব্যবসায়ী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোরে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের লীড ব্যাংক ইসলামী ব্যাংক লিমিটেড নাটোর শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, নাটোরে ১৬টি ব্যাংক এবং চারটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিভিন্ন পর্যায়ের ৩০০ ব্যবসায়ী সংযুক্ত হয়েছেন। পর্যায়ক্রমে এই পরিধি সম্প্রসারিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com