রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ীতে মাদ্রাসা শিক্ষায় এগিয়ে মনোহরপুর আদর্শ দাখিল মাদ্রাসা

নুরুল ইসলাম (পলাশবাড়ী) গাইবান্ধা
  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০২৩

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রত্যন্ত পল্লী এলাকা মনোহরপুর গ্রামে গড়ে উঠেছে মনোহরপুর আদর্শ দাখিল মাদ্রাসা। এলাকার বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাজেদার রহমান দুলুর দানকৃত ৭৭ শতক জমির উপর ২০০০ সালে স্থাপিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি। অত্যন্ত মনোরম ও কোলাহলমুক্ত পরিবেশে গড়ে ওঠা মাদ্রাসাটির অবকাঠামো উন্নয়ন যথেষ্ঠ ভালো হওয়ায় মাদ্রাসা শিক্ষা বিভাগের উচ্চপর্যায়ের নজরে আসে। ফলে ২০০৯ সালে মাদ্রাসাটি একাডেমি স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটির আশেপাশে এতো উন্নতমানের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় সেখানে প্রতিনিয়ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে নারী-পুরুষ মিলে ২৮৭ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে। মাদ্রাসা সুপার আব্দুল জলিল জানান, বিচক্ষণ কমিটি ও সুদক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত এই মাদ্রাসার লেখাপড়ার মান যথেষ্ট ভালো হওয়ায় এবং দাখিল পরীক্ষায় পাশের হার আশানুরূপ হলে গত ২০২২ সালের ৬ জুলাই মাদ্রাসাটি এমপিভুক্ত হয়। বর্তমানে মাদ্রাসার সমস্যার মধ্যে রয়েছে প্রাচীরবেষ্টনী নেই। এছাড়াও মাদ্রাসার মাঠে মাটি ভরাট করা প্রয়োজন বলে শিক্ষার্থীরা জানন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com