বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবিতে ইরি-বোরো ধানের বাম্পার ফলন চলছে কাটা-মাড়াই উৎসব

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০২৩

জয়পুরহাটের পাঁচবিবিতে ইরি-বোরো ধানের বাম্পার ফলন। এ মৌসুমে ধান কাটা মাড়াই শুরু হয়েছে সর্বত্রই। বিশেষ করে এবার ঝড়-ঝাপটা তেমন না থাকায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন ধান কাটা-মাড়াইয়ের কাজে। তবে একই সঙ্গে ধান পাকতে শুরু করায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। আবার শিলা-ঝড়বৃষ্টির আশংকায় ধান ঘরে তোলা নিয়ে বেশ চিন্তিত কৃষকেরা। উপজেলা কৃষি অফিস জানায়, এ উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়ানে ১৯ হাজার ৯ শত ৯৫ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৮০ হাজার ৪শ ২০ মেট্টিক টন। পূর্ব কড়িয়া গ্রামের কৃষক আব্দুস সামাদ মন্ডল জানান, আগের তুলনায় ধানের উৎপাদন খরচ কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। এখন ১ বিঘা জমিতে ধান চাষ করতে প্রায় ১১ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। আর পত্তন নিয়ে ধান চাষ করলে খরচ আরো বেশি। এবার ধানের ফলন বেশ ভালো। প্রতিবিঘা জমিতে ২৫-২৬ মণ ধান উৎপাদন হচ্ছে। বাজিতপুর গ্রামের কৃষক মুরাদ হোসেন বলেন, নতুন ধানের বাজার এখন ১১ শত টাকা। এর উপর থাকলে আরো ভালো হতো। কৃষকের ধান উৎপাদন খরচ অনেক বেশি। এখন প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে হাজার ৫০ টাকা। আর ১ বিঘা জমির ধান কাটা-মাড়াইয়ের জন্য শ্রমিকদের দিতে হচ্ছে ৪ হাজার টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, ইরি- বোরো মৌসুমের শুরু থেকেই আবহাওয়া ধান চাষের অনুকুলে থাকায় মাঠে তেমন কোন রোগ-বালাইয়ের আক্রমণ দেখা যায়নি। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে এ মৌসুমে কৃষকরা ধানের ভালো ফলন পাবে। এছাড়া আমরা কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com