রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ীর শিশু বাইজিদ হত্যার রহস্য উদঘাটন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চাঞ্চল্যকর শিশু আব্দুল্লাহ ওরফে বাইজিদকে(৪) হত্যার মূলরহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে দুইজনকে রিমান্ডে নিলে তারা এই হত্যার স্বীকারোক্তি দেয়। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার কামাল হোসেন। গ্রেফতাররা হলেন খোরশেদ আলম(২১) আশাদুজ্জামান রনি(১৯), ছকিনা বেগম(৬০), ববিতা বেগম(৪৫), মনিরা বেগম(২২), রোস্তম আলী মন্ডল(১৪) ও সোহাগ মন্ডল(১৬)। সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের তাহারুল ইসলাম ও রাহেনা বেগম দ¤পতির ছেলে আব্দুল্লাহ ওরফে বাইজিদ গত ৮ মে বিকেলে খেলার সময় নিখোঁজ হয়। এরপর সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়িতে না ফেরায় ৯ মে শিশুর মা রাহেনা বেগম পলাশবাড়ী থানায় জিডি করেন। পরবর্তীতে ১০ মে রাহেনা বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এদিন একই গ্রামের সাইফুল ইসলাম শেরেকুলের ছেলে সাকিব হাসান রোমান(১৯) ও সোহরাফ হোসেনের ছেলে শরিফুল ইসলামকে(২০) ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ গ্রেফতার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাইজিদকে হত্যা করা হয়েছে মর্মে তথ্য প্রদান করে। এরপর গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পুলিশ আবেদন করে। এদিকে; গত ১৩মে বিকেল সাড়ে ৪টার দিকে আসামি রোমানের বাড়ির পূর্বপাশে ধানক্ষেত থেকে আব্দুল্লাহ ওরফে বাইজিদের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ১৪ মে বিজ্ঞ আদালত রোমান ও শরিফুলের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ রিমান্ডের অধিকতর জিজ্ঞাসাবাদে আসামি সাকিব হাসান রোমান এই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে এ ঘটনায় খোরশেদ আলম, আশাদুজ্জামান রনি, ছকিনা বেগম, ববিতা বেগম, মনিরা বেগম, রোস্তম আলী মন্ডল ও সোহাগ মন্ডলসহ মোট ৯ আসামিকে গ্রেফতার করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com