শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে নৌ-পুলিশের অভিযান রেনুপোনা ও জালসহ আটক ২৪

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩

বরিশালের বিভিন্ন নদীতে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিটের পৃথক অভিযানে রেনুপোনা, কারেন্ট জাল, জাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ সহ ২৪ জনকে জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত বরিশালের কীর্তনখোলা, কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীত জাটকা বিরোধী এ ঝটিকা অভিযান চালিয়েছে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট। বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথকভাবে অভিযান চালিয়ে ৪,১০,০০০ পিচ রেনু পোনা জব্দ করা হয়। এছাড়া নদীতে পাতানো পরিত্যক্ত অবস্থায় মোট ১০,০৩,৫০০ মিটার কারেন্ট জাল, ২৫৯ কেজি জাটকা সহ চার জনকে আটক করা হয়েছে বলে জানাযায়। বরিশাল নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির তথ্য নিশ্চিত করে জানান, সোমবার কীর্তনখোলা, কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌপুলিশ পৃথক অভিযান চালায়। এসময় ৪,১০,০০০ পিচ রেনু পোনা জব্দ করা হয়েছে। এছাড়া মোট ১০,০৩,৩০০ মিটার কারেন্ট জাল, ২৫৯ কেজি জাটকা ইলিশ সহ চব্বিশ জনকে আটক করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে রেনুপোনা গুলো নদীতে অবমুক্ত করা হয় এবং অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে। জাটকা ও অন্যান মাছ গুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়ছে বলে জানান তিনি। তিনি আরো বলেন,গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে। বরিশাল নৌ-পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com