শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির অভিযোগে শেরপুর আদালতে আরো একটি মামলা

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও আরো অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে শেরপুর আদালতে প্রাণ নাশের হুমকি ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে নতুন আরো একটি মামলা করেছেন শহর আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। (২৪ মে) দুপুরে আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, রাজশাহীর পঠিয়ায় বিএনপির এক জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দেন যা রাষ্ট্রদ্রোহীতা অপরাধের শামিল। এই জঘন্যতম অপরাধের জন্য বিএনপির ওই নেতাসহ ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে শেরপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরিফুল ইসলামের আদালতে মামলা দায়ের করেন শেরপুর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। পরে আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন। মামলার বিষয়ে উৎপল বলেন, রাজশাহীর বিএনপির নেতা চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে প্রাণনাশের হুমকির পর থেকে পুরো দেশ বিক্ষোভে ফেঁটে পড়েছে। আমি আওয়ামীলীগের একজন ক্ষুদ্র নেতা হিসেবে আমার নেত্রীর নিরাপত্তা এবং ওই খুনির বিচারের দাবীতে শেরপুর আদালতে মামলাটি দায়ের করি। এসময় অন্যানোদের মধ্যে শেরপুর জেলা আদালতে বিজ্ঞ পিপি এড. চন্দন কুমার পাল, আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. রফিকুল ইসলাম আধার, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, জুনায়েদ নুরানী মনিসহ জেলা, শহর ও আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com