শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পূর্ব সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৭টি ট্রলারসহ ১৮ জেলে আটক

সুন্দরবন অঞ্চর প্রতিনিধি শরণখোলা :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

পূর্ব সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বনরক্ষীরা ৭টি ট্রলারসহ ১৮ জেলেকে আটক করেছে। বৃহস্পতিবার (৮ জুন) সকালে বনের পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। বনবিভাগ সূত্রে জানা যায়, বনবিভাগের স্মার্ট টীম লিডার চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা বৃহস্পতিবার সকালে সুন্দরবনের চান্দেশ্বর টহল ফাঁড়ির কাতলেশ্বর খাল থেকে ৪টি ট্রলার ও সুপতি স্টেশনের সরারখালে ৩টি ট্রলারসহ ১৮ জেলেকে আটক করে। এসময় মাছ ধরার জাল জব্দ করা হয়। আটক এসকল জেলে সুন্দরবনে মাছ ধরায় চলমান দুই মাসের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছিলো। আটক জেলেদের বাড়ি পাথরঘাটা এলাকায় বলে বনরক্ষীরা জানিয়েছেন। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, নিষেধ অমান্য করে মাছ ধরায় আটক জেলেদের বিরুদ্ধে বনআইনে মামলা করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com