শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিক নাদিম হত্যা: অস্ত্র হাতে চেয়ারম্যানপুত্রের ছবি ভাইরাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার অন্যতম আসামি চেয়ারম্যানপুত্র ফাহিম ফয়সাল রিফাতের (২৩) পিস্তলসহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় চা ল্যেরে সৃষ্টি হয়েছে।
ফাহিম ফয়সাল রিফাত উপজেলা ছাত্রলীগের সদ্যবহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক। এ ঘটনার পর থেকে তিনি পলাতক। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আকাশি রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট পরিহিত রিফাত ডান হাতে পিস্তল নিয়ে একটি মাঠে কারও সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠেছেন। তার পেছনে ধানক্ষেত।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা জানান, ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এখনও তাকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতার হলে এ অস্ত্রের রহস্য বেরিয়ে আসবে। যদি তার কাছে অস্ত্র পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৪ জুন (বুধবার) রাত ১০টার দিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম অফিস থেকে বাড়ি ফেরার সময় বকশীগঞ্জের পাথাটিয়া এলাকায় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। তিনি বাংলা নিউজের জামালপুর প্রতিনিধি ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com