রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মার্টিনেজের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

মাত্র ১১ ঘণ্টার সফর। ঢাকায় এমিলিয়ানো মার্টিনেজের সফর শেষ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে। গতকাল সোমবার দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার একটি জার্সি উপহার দেন লিওনেল মেসির এই সতীর্থ। এর আগে গতকাল সোমবার ভোর সাড়ে ৫টায় ঢাকায় এসে পৌঁছান মার্টিনেজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমেই তিনি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে আসেন প্রগতি সরণিতে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেডনেক্সটের কার্যালয় পরিদর্শনে। যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাদের কিছুক্ষণ আড্ডা দিতেও দেখা যায়। ওই সময়ই এমিলিয়ানো মার্টিনেজকে তিনটি উপহার দেন জুনাইদ আহমেদ পলক। গণমাধ্যমের মুখোমুখি হয়ে উপহার সামগ্রী দেওয়ার কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী।
পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেডনেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে। এছাড়া পাটের তৌরি নৌকা ও বঙ্গবন্ধুর বই তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।’ বাজপাখি নামটিও তার খুব পছন্দ হয়েছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ বিষয়ে তিনি বলেন, ‘মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com