শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুঃ খালিদ হোসেন মিল্টন (গলাচিপা) পটুয়াখালী :
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ৮ নম্বর ওয়ার্ডে নিজাম খান, আরিফ খান, ও তামিম খানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আরিফ খান লিখিত অভিযোগখানা পাঠ করেন। এসময় আরিফ খান বলেন গত ৫ মে গরু চুরির অপবাদ দিয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। গোলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু সাঈদ আকন এর নির্দশে মোঃ আলমগীর শাহ বাদী হয়ে এই গরু চুরির মিথ্যা মামলা দেয় যা ভিত্তিহীন ও বানোয়াট। মামলাটি এখন চলমান আছে। এদিকে আমার মা রেহেনা বেগম গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেম্বার মোঃ আবু সাঈদ আকন সহ ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এছাড়াও এই মেম্বার আবু সাঈদ আকন এর বিরুদ্ধে কলাপাড়া, আমতলীতে মামলা হয়েছে। এই মামলায় প্রধান আসামী করায় ইউপি সদস্য মোঃ আবু সাঈদ আকন ক্ষিপ্ত হয়ে আমাদের বাড়িতে হামলা চালায় এবং রাস্তা ঘাটে উঠতে দেয়না মেরেফেলার হুমকি ধমকি দেয়। এতে করে খুব কষ্টে মধ্যে দিনযাপন করছি। রাস্তায় বের হতে পারিনা। আরিফ খান আরো বলেন আমি ও আমার পরিবারের রক্ষার জন্য আইনের কাছে প্রানরক্ষার দাবী করছি। এবং এই খারাপ ও দস্যু প্রকৃতির লোকগুলোকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন বিচার এর দাবী করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com