রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাপানিকন্যা সুমাইয়া বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

বাংলাদেশের জার্সিতে ফুটবল খেলার স্বপ্ন দেখেছিলেন জাপানিকন্যা মাতসুশিমা সুমাইয়া। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে।
নেপালের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ২৩ জনের স্কোয়াড তৈরি করেছে, সেখানে রাখা হয়েছে সুমাইয়াকে। এখন ম্যাচে অভিষেক হওয়ার অপেক্ষায় এই ফরোয়ার্ড।
মাতসুশিমা সুমাইয়ার জন্ম জাপানে। তার মা জাপানি হলেও বাবা বাংলাদেশি। তার বাবার নাম মাসুদুর রহমান এবং মায়ের নাম মাতসুশিমা তমোমি। ২০২০ সাল থেকে তার ওপর নজর ছিল বাফুফের নারী ফুটবলের সাবেক প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের।
গত দুই মৌসুমে তিনি নারী ফুটবল লিগে ছিলেন বসুন্ধরা কিংসে। সর্বশেষ লিগে ম্যাচ খেলেছেন কয়েকটি, গোলও করেছেন। লিগের পরপরই তাকে ডাকা হয়েছিল বাফুফের ক্যাম্পে। প্রথমবারের মতো তিনি জায়গা করে নিলেন জাতীয় দলের ২৩ জনের স্কোয়াডে।
জন্ম জাপানে হলেও দুই বছর বয়সে চলে আসেন ঢাকায়। রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করছেন। ২০১৮ সালে অনুষ্ঠিত আন্তঃইংলিশ মিডিয়াম স্কুল টুর্নামেন্টে নিজ স্কুলের নেতৃত্ব দিয়েছিলেন সুমাইয়া। সেই টুর্নামেন্টে প্রথমবারের মতো তার দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করে সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। মাঝে তিনি ইনজুরিতে পড়েছিলেন। চিকিৎসকরা ফুটবল না খেলার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সুমাইয়া ফুটবল খেলা ছাড়েননি। করোনা প্রকোপের মধ্যেও প্রতিদিন ৩ থেকে ৪ ঘণ্টা অনুশীলন করে নিজেকে ফিট করে তুলেছেন। প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম আজ তাকে ঠাঁই করে দিয়েছে জাতীয় দলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com